ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

২১ ফেব্রুয়ারি বন্ধ থাকবে যেসব সড়ক

অমর একুশে ফেব্রুয়ারি ২০২২-আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে আগতদের যাওয়ার বিস্তারিত রুট-ম্যাপ দিয়েছে কর্তৃপক্ষ। এই রুট-ম্যাপ অনুযায়ী, শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে পলাশী মোড় থেকে সলিমুল্লাহ মুসলিম হলের সামনে দিয়ে জগন্নাথ হলের পেছন দিয়ে যেতে হবে। শ্রদ্ধা নিবেদন শেষে বের হওয়া যাবে চানখারপুল ও দোয়েল চত্ত্বর দিয়ে।


এ সময়, শহীদ মিনার থেকে টিএসসি ও বকশিবাজার, দোয়েল চত্ত্বর থেকে চারখারপুল এবং ফুলার রোড বন্ধ থাকবে। এদিন সংগঠন ও প্রতিষ্ঠান পর্যায়ে সর্বোচ্চ পাঁচ জন এবং ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ দুই জন একসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে পারবেন। এক্ষেত্রে অবশ্যই যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ এবং মাস্ক পরিধান করতে হবে। সেসঙ্গে বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব।


শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চু্যয়াল ক্লাসরুমে এক সংবাদ সম্মেলনে এসব নির্দেশনার কথা জানান উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। চলমান করোনা মহামারি পরিস্থিতিতে জনসমাগম এড়াতে গত বছরের ন্যায় এবছরও এসব নির্দেশনা দেওয়া হয়।

ads
ads
ads

Our Facebook Page

↑